আরবী লেখার নিয়ম-কানুন
শুদ্ধভাবে আরবি ভাষা পড়া এবং বিশেষ করে লেখার ক্ষেত্রে হামযা (الهمزة) এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই আরবি লেখার সময় হামযার সঠিক অবস্থান (আলিফ, ওয়াও, ইয়া নাকি স্বতন্ত্র) নিয়ে দ্বিধায় ভোগেন। এই কোর্সটি মূলত আরবি বানানরীতি বা ‘ইলমুল ইমলা’-এর ওপর ভিত্তি করে সাজানো হয়েছে, যা আপনাকে আরবি লেখার নিয়মগুলো নির্ভুলভাবে আয়ত্ত করতে সাহায্য করবে। এই কোর্সের মাধ্যমে আপনি শব্দের শুরু, মধ্য ও শেষ ভাগে হামযা লেখার সুনির্দিষ্ট নিয়মাবলী এবং এর ব্যতিক্রমগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন।
আরবি ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং নির্ভুল লিখনশৈলী অর্জনে এই কোর্সটি আপনার জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।
Skill LevelIntermediate
DurationN/A
CertificateYes
What you'll learn
- হামযার সঠিক প্রয়োগ
- শব্দের শুরু, মধ্য ও শেষে হামযা লিখন পদ্ধতি
- হামযার ব্যতিক্রমী নিয়মাবলি
- বিভিন্ন শব্দে আলিফের বিলুপ্তি ও সংযোজন
- নির্ভুল লিখনশৈলী
Whats Included
- শব্দের শুরুর হামযা [الهمزة الابتدائية]
- শব্দের মাঝের হামযা [الهمزة المتوسطة]
- শব্দের শেষের হামযা [الهمزة المتطرفة]
- শেষের হামযা যখন মাঝের হামযা হিসেবে গণ্য হয়
- আলিফ বিলুপ্ত হওয়ার প্রসিদ্ধ স্থানসমূহ
- অনুচ্চারিত অতিরিক্ত হরফ লেখার প্রসিদ্ধ স্থানসমূহ

