এসো আরবী শিখি (১ম খণ্ড)-এর প্রতিটি পাঠে আলোচিত নতুন নাহু ও সরফের বিষয়গুলো সহজ ও সংক্ষিপ্ত ভাষায় এই শিটে ব্যাখ্যা করা হয়েছে। শিক্ষার্থীরা এই শিট থেকে প্রয়োজনীয় ব্যাকরণগত নিয়মগুলো শিখতে পারবে এবং পাঠগুলো আরও সহজে বুঝতে সক্ষম হবে।
এসো আরবী শিখি (২য় খণ্ড)-এ ব্যাকরণগত আলোচনা তুলনামূলকভাবে আরও বিস্তৃত। এই শিটে প্রতিটি পাঠের গুরুত্বপূর্ণ নাহু-সরফের নিয়ম, উদাহরণ ও প্রয়োজনীয় ব্যাখ্যা একত্রে সাজানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা নিয়মগুলো দ্রুত আয়ত্ত করতে পারে।
এসো আরবী শিখি (৩য় খণ্ড)-এর শিক্ষার্থীদের জন্য প্রস্তুতকৃত এই শিটে পাঠভিত্তিক গুরুত্বপূর্ণ নাহু ও সরফের বিষয়গুলো সুবিন্যস্তভাবে উপস্থাপন করা হয়েছে। উচ্চতর স্তরের ব্যাকরণগত বিষয়গুলো সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে।
নাহুর পাঠ্য হিসেবে হিদায়াতুন নাহু কিতাবটি অত্যন্ত প্রসিদ্ধ ও বহুল পঠিত। এতে নাহুর জরুরি নিয়ম-কানুনগুলো আলোচনা করা হয়েছে। এই কিতাবের সারসংক্ষেপ বাংলায় সহজ ভাষায় তুলে ধরা হয়েছে 'মাবাদিউন নাহু' নামক কিতাবটিতে।
আবু তাহের মেসবাহ (আদিব হুজুর) রচিত এসো আরবী শিখি (১-৩ খণ্ড) বইয়ের সকল শব্দের সংকলন। এটি একজন শিক্ষার্থীকে শব্দার্থগুলো এক জায়গা থেকে বারবার পড়ে মনে রাখার ক্ষেত্রে সহায়তা করবে ইনশাআল্লাহ।
'মাবাদিউস সরফ' কিতাবে সরফের সেসব অপ্রয়োজনীয় বা অত্যন্ত অল্প প্রয়োজনীয় অংশকে বাদ দিয়ে জরুরি ও দরকারি বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সহজবোধ্যভাবে তা উপস্থাপন করা হয়েছে। এটি সরফের প্রাথমিক পাঠ্য হিসেবে উপকারী হবে ইনশাআল্লাহ।
আবু তাহের মেসবাহ (আদিব হুজুর) রচিত সালমান ফারসি রা এর শিশুতোষ আরবী জীবনী-পুস্তিকা হলো আল-বাহিসু আনিল হাক্ব (البَاحِثُ عَنِ الْحَقِّ) বা সত্য অনুসন্ধানী।
আবু তাহের মেসবাহ (আদিব হুজুর) রচিত সাহাবী খুবাইব রা. এর শিশুতোষ আরবী জীবনী-পুস্তিকা হলো ফাওক্বাস সলীব (فَوْقَ الصَّلِيْبِ) বা শুলির ওপর। এতে এই মহান সাহাবির জীবনের ঈমানদীপ্ত ঘটনার সরল বিবরণ রয়েছে আরবীভাষার প্রাথমিক শিক্ষার্থীদের জন্য।
আবু তাহের মেসবাহ (আদিব হুজুর) রচিত বিলাল রা. এর শিশুতোষ সংক্ষিপ্ত আরবী জীবনী-পুস্তিকা হলো আহাদ... আহাদ... (أحد... أحد...)। এতে তিনি আরবীভাষার প্রাথমিক শিক্ষার্থীদের উপযোগী ভাষায় বিলাল রা. এর জীবনী তুলে ধরেছেন।
কাসাসুন নাবিয়্যিন (১ম খণ্ড)-এর প্রতিটি পাঠের গুরুত্বপূর্ণ শব্দের বাংলা অর্থ নিয়ে সাজানো সংকলন। শব্দভাণ্ডার সমৃদ্ধ করে সহজে পাঠ অনুধাবনে সহায়ক।
সর্বশেষ আপডেটের জন্য আমাদের মেইলিং লিস্টে যোগ দিন
আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।