একাডেমির পরিচিতি

কুরআন বোঝার প্রতি মানুষদের মানুষকে উদ্বুদ্ধ করা ও কুরআন-সুন্নাহের জ্ঞান সমাজের বুকে ও ভার্চুয়াল জগতে ছড়িয়ে দেওয়ার মানসে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে ‘নূরুল কুরআন একাডেমি’। এতে রয়েছে কুরআন শিক্ষা, কুরআন শুদ্ধকরণ, কুরআন হিফজসহ আরবীভাষা ও সাহিত্য এবং তাফসীর-হাদীস-ফিকহ-আকীদা ইত্যাদী শরীয়তের বিভিন্ন বিষয়ের উপর পেইড ও ফ্রি কোর্সসমূহ।

দীর্ঘ ৬ বছর ধরে সুদক্ষ উস্তায-উস্তাযাদের তত্ত্বাবধানে দৈনন্দিন কর্ম-ব্যস্ততা ও সংসার-জীবনের ভেতর দিয়েই অসংখ্য জেনারেল শিক্ষিত ভাই-বোন দ্বীনী জ্ঞান অর্জন করছেন এখানে। আমাদের হিফজ বিভাগ থেকে ইতিমধ্যে ৬ জন শিক্ষার্থী পূর্ণ কুরআন হিফজ শেষ করেছেন৷ আরো কয়েকজন শেষ করার পথে আছেন। অনেকেই পুরো কুরআন হিফজ না করলেও সাধ্যানুপাতে একাধিক পারা করে হিফজ করেছেন। তাছাড়া কুরআন পড়া শিখেছেন কিংবা কুরআনের তিলাওয়াত শুদ্ধ করেছেন এবং কুরআনের অর্থ বুঝার জন্য আরবীভাষা শিখেছেন এমন ভাই-বোনদের সংখ্যা অগণিত। যারা শৈশব-কৈশোরে ইসলামের শিক্ষা সঠিকভাবে নিতে পারেননি কিংবা নিলেও এতে অনেক ঘাটতি থেকে গিয়েছে অথবা সরাসরি আরবি থেকে কুরআনের অর্থ বুঝতে চান, তাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল আয়োজন।

ইতিমধ্যেই নুরুল কুরআন একাডেমি আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘উদ্যোক্তা সম্মাননা’ পাওয়াসহ দেশের গ্রহণযোগ্য আলেমদের ভালবাসা, আস্থা ও স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ।

নুরুল কুরআন একাডেমি আকিদায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। ফিকহের ক্ষেত্রে ফিকহে হানাফি অনুসরণ করা হয়ে থাকে। এখানকার প্রায় সব শিক্ষক-শিক্ষিকা কওমি মাদ্রাসা থেকে গ্র্যাজুয়েট করা।

আমাদের সরকারি রেজিস্ট্রেশন নং- DNCC/010719/2025

আপনার কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন:

  • ইমেইল: [email protected]
  • ফোন: 01700946569
  • ঠিকানা: স্বপ্নধারা হাউজিং, ৪০ ফিট রোড, বসিলা, মোহাম্মদপুর

প্রতিষ্ঠাতা পরিচালক

phpn2maUV

মাওলানা মুফতি আবদুল্লাহ আল মাসউদ

জন্ম ১৯৯২ সাল ১৬ জানুয়ারিতে। জন্মস্থান নোয়াখালি জেলার সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কেশারখিল গ্রামে।

মক্তব গমনের মধ্য দিয়ে তার পড়ালেখার হাতেখড়ি। এরপর ক’বছর নিজ গ্রামের প্রাথমিকবিদ্যালয়ে পড়াশোনা। তারপর ঢাকার টিকাটুলি জামে মসজিদে অবস্থিত ‘তাহফীজুল কুরআন মাদরাসায়’ থেকে হিফজুল কুরআন সমাপন করে ভর্তি হন ঢাকার বিখ্যাত ধর্মীয় বিদ্যাপীঠ যাত্রাবাড়ি বড় মাদরাসায়। সেখান থেকেই দাওরা হাদীস সমাপন করেন এবং মাদরাসাসমূহের সম্মিলিত শিক্ষাবোর্ড ‘আলহাইআতুল উলইয়া’ এর কেন্দ্রিয় পরীক্ষায় মেধাতালিকায়১২তম স্থান অর্জন করেন। পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠান থেকেই উচ্চতর হাদীস গবেষণা বিভাগ (উলুমুল হাদীস) ও উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ (ইফতা) থেকে ডিগ্রি নেন।

তিনি লেখালেখির সাথে যুক্ত আছেন অনেকদিন ধরে। বিশেষকরে কুরআন কেন্দ্রিক বিভিন্ন বিষয়ের বই রচনা করছেন অনেকদিন যাবৎ। মৌলিক, অনূদিত ও সম্পাদিত─ সব মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ইতিমধ্যে পঞ্চাশের কৌটা অতিক্রম করেছে। এছাড়া দীর্ঘদিন ধরে জেনারেল শিক্ষিতদের জন্য সহজে কুরআনের ভাষা আরবী পাঠদান বিষয়ে গবেষণা করে আসছেন।

বর্তমানে তিনি আরবীভাষা শিক্ষাদানে খ্যাতি অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহ.তে উস্তায হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি অনলাইন মাধ্যমকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জন্য ধর্মীয় শিক্ষাকে সহজলভ্য করার পেছনে পরিশ্রম করে যাচ্ছেন। এই উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছেন অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান নূরুল কুরআন একাডেমি (www.nlquran.net)।