আমাদের প্রকাশনাসমূহ
শিক্ষার্থীদের জন্য সহজ, প্রাঞ্জল ও মানসম্মত বই

হাইয়া আলাল আরাবিয়্যাহ
পবিত্র কুরআনের অর্থ বোঝার আগ্রহ থেকে যারা আরবি ভাষা শিখতে চান, মূলত তাদের জন্যই এই বইটি রচিত। এতে আরবি ভাষাকে সহজ ও বোধগম্য উপায়ে উপস্থাপন করা হয়েছে। নিম্নে বইটির কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো:
- সামগ্রিকভাবে পুরো আরবি ভাষাকে কভার করা হয়েছে। ফলে এটি শুধু ‘কুরআনি আরবি’ নামক সংক্ষিপ্ত কোনো বিষয়ে সীমাবদ্ধ নয়।
- আরবি ভাষার গুরুত্বপূর্ণ দুইটি অংশ-নাহু ও সরফ-প্রয়োজন মোতাবেক স্থান পেয়েছে।
- পঠিত বিষয়গুলো ব্যাপকভাবে কুরআন ও হাদীস থেকে চর্চা করানো হয়েছে।
- গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজে বোধগম্য করতে চার্ট আকারে উপস্থাপন করা হয়েছে।
- প্রতিটি অধ্যায়ের শেষে সেই অধ্যায়ে পঠিত আয়াত ও হাদীসগুলো একসাথে সন্নিবেশিত করা হয়েছে।
নির্ধারিত মূল্যঃ ৬০০ টাকা
