এসো আরবী শিখি শিট (১–৩ খণ্ড) বান্ডেল
এসো আরবী শিখি কিতাবটিতে ব্যাকরণগত নিয়ম-কানুনের বিস্তারিত আলোচনা দেওয়া হয়নি। সাধারণত শিক্ষক ক্লাসে নাহু-সরফের বিষয়গুলো ব্যাখ্যা করেন এবং শিক্ষার্থীরা সেগুলো নোট করে রাখে। কিন্তু অনেকের জন্য ক্লাসের সব আলোচনা সঠিকভাবে নোট করা কঠিন হয়ে পড়ে। ফলে পরবর্তীতে পাঠ পুনরাবৃত্তি ও ব্যাকরণ বুঝতে সমস্যা দেখা দেয়।
এই সমস্যার সমাধানের লক্ষ্যে প্রতিটি পাঠে নতুনভাবে আলোচিত নাহু ও সরফের বিষয়গুলো সহজ, সংক্ষিপ্ত ও শিক্ষার্থী-বান্ধব ভাষায় ব্যাখ্যা করে এই শিট প্রস্তুত করা হয়েছে।
এই শিটের মাধ্যমে আপনি—
✅ প্রতিটি পাঠের গুরুত্বপূর্ণ নাহু-সরফের নিয়ম এক জায়গায় পাবেন।
✅ ক্লাসের নোট তৈরির ঝামেলা কমে যাবে।
✅ ব্যাকরণগত বিষয়গুলো সহজে বুঝতে ও মনে রাখতে পারবেন।
✅ পাঠের বাক্য ও উদাহরণগুলো বিশ্লেষণ করা সহজ হবে।
✅ নিয়মিত রিভিশন ও পরীক্ষার প্রস্তুতিতে উপকৃত হবেন।
শিটগুলোর নমুনা দেখতে ক্লিক করুন এখানে
যারা এসো আরবী শিখি কিতাবের মাধ্যমে আরবী ভাষা শিখছেন, তাদের জন্য এই শিট একটি কার্যকর সহায়ক উপকরণ। আশা করি, এটি কিতাবের পাঠগুলো আরও সুন্দরভাবে বুঝতে এবং আরবী ভাষায় দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।
কি কি অন্তর্ভুক্ত
| # | পণ্য | ধরন | মূল্য | |
|---|---|---|---|---|
| 1 | ![]() | 'এসো আরবী শিখি' কিতাবের শিট (১ম খণ্ড) | ডিজিটাল | BDT 50.00 |
| 2 | ![]() | 'এসো আরবী শিখি' কিতাবের শিট (২য় খণ্ড) | ডিজিটাল | BDT 50.00 |
| 3 | ![]() | 'এসো আরবী শিখি' কিতাবের শিট (৩য় খণ্ড) | ডিজিটাল | BDT 50.00 |
| 4 | ![]() | শব্দার্থ সংকলন (এসো আরবী শিখি ১–৩ খণ্ড) | ডিজিটাল | BDT 30.00 |








