শিশুতোষ সাহাবি সিরিজ (৩টি কোর্স)
আরবি ভাষার প্রাথমিক ধাপ সম্পন্ন করার পর অধিকাংশ শিক্ষার্থীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সরাসরি আরবি কিতাব পড়া ও বুঝতে পারা। এই দক্ষতা গড়ে তুলতেই সাজানো হয়েছে ৩জন বিশিষ্ট সাহাবির শিশুতোষ জীবনী নিয়ে এই প্রি-রেকর্ডেড কোর্সগুলো।
প্রখ্যাত আলেমে দ্বীন, আদীব হুজুর খ্যাত হযরত মাওলানা আবু তাহের মেসবাহ (দামাত বারাকাতুহুম)-এর রচিত এই মনোমুগ্ধকর শিশুতোষ সাহিত্যকর্মের মাধ্যমে শিক্ষার্থীরা ধীরে ধীরে সহজ আরবি পাঠে অভ্যস্ত হয়ে উঠবে।
কোর্সেগুলোতে প্রতিটি পাঠ সহজ ভাষায় আরবি থেকে বাংলায় অনুবাদ করে বোঝানো হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ নাহু (ব্যাকরণ) ও সরফ (শব্দগঠন) বিষয়ক প্রয়োজনীয় ব্যাখ্যা যুক্ত করা হয়েছে, যাতে শুধু গল্পের অর্থ বোঝাই নয়, বরং আরবি ভাষার গঠন ও প্রয়োগও ধাপে ধাপে আয়ত্ত করা যায়।
এই কোর্সগুলোতে যা থাকছে
প্রতিটি পাঠের সহজ আরবি-টু-বাংলা অনুবাদ
প্রয়োজনীয় নাহু ও সরফের ব্যাখ্যা
শব্দার্থ ও বাক্যগঠন সহজভাবে বিশ্লেষণ
নিজের আরবি পাঠদক্ষতা উন্নত করার কার্যকর দিকনির্দেশনা
আজীবন (Lifetime) কোর্স অ্যাক্সেস
এই কোর্সগুলো যাদের জন্য
যারা আরবি ভাষার প্রাথমিক কোর্স সম্পন্ন করেছেন
যারা সহজ আরবি কিতাব পড়ার অভ্যাস গড়ে তুলতে চান
যারা নাহু-সরফের বাস্তব প্রয়োগ শিখতে আগ্রহী
যারা ধীরে ধীরে আরবি সাহিত্য ও কিতাব পাঠে দক্ষতা অর্জন করতে চান
আপনি যদি প্রাথমিক আরবি শেখার পর নিয়মিত চর্চার জন্য একটি উপযোগী, সহজ এবং আনন্দদায়ক কোর্স খুঁজে থাকেন, তাহলে কোর্স ৩টি আপনার জন্য একটি চমৎকার পছন্দ হতে পারে।
কি কি অন্তর্ভুক্ত
| # | পণ্য | ধরন | মূল্য | |
|---|---|---|---|---|
| 1 | ![]() | আল-বাহিসু আনিল হাক্ব (البَاحِثُ عَنِ الْحَقِّ) | কোর্স | BDT 250.00 |
| 2 | ![]() | আহাদ... আহাদ... (أحد أحد) | কোর্স | BDT 250.00 |
| 3 | ![]() | ফাওক্বাস সলীব (فَوْقَ الصَّلِيْبِ) | কোর্স | BDT 250.00 |




-এর-(1)-featured.jpg)


