মাবাদিউন নাহু
নাহু দ্বারা বুঝানো হয় আরবী পদ ও বাক্য বিন্যাস বিদ্যাকে। এটি আরবী ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ অংশ। এর গুরুত্ত্ব বুঝানোর জন্য বলা হয়− অর্থাৎ খাবারের স্বাদের ক্ষেত্রে লবনের যেমন ভূমিকা, আরবীভাষাকে সঠিক করার ক্ষেত্রে নাহুর ঠিক সেরকমই ভূমিকা। আসলে বাস্তবতা হলো, আরবীভাষার ক্ষেত্রে ইলমে নাহুর ভূমিকা খাবারের ক্ষেত্রে লবনের তুলনায় বহুগুণ বেশি। কারণ লবন ছাড়া খাবার কোন মতে খাওয়া গেলেও নাহু ছাড়া আরবীভাষা এক কদমও সামনে অগ্রসর হওয়া যায় না।
নাহুর এই গুরুত্ত্বের প্রতি লক্ষ্য রেখে নূরুল কুরআন একাডেমির শিক্ষার্থীদের জন্য রচনা করা হয়েছে ‘মাবাদিউন নাহু’ বা নাহুর প্রাথমিক পাঠ নামক কিতাবটি। এতে নাহুর জরুরী ও গুরুত্বপূর্ণ নিয়ম-কনুনগুলো সংক্ষেপে লেখা হয়েছে। বিষয় উপস্থাপনের ধারাবাহিকতায় ইলমে নাহুর বিখ্যাত কিতাব ‘হিদায়াতুন নাহু’কে নমুনা হিসেবে নেওয়া হয়েছে। তবে কিছু জায়গায় শিক্ষার্থীদের উপকারের কথা বিবেচনা করে ‘নাহবেমির’ এর থেকেও কিছু বিষয় নেওয়া হয়েছে। এছাড়াও ইলমে নাহুর প্রাথমিক কিতাব হিসেবে বিখ্যাত ‘আজরূমিয়্যাহ’ কিতাবটিকেও সামনে রাখা হয়েছে। নাহুর কায়েদাগুলোকে কুরআনের আয়াত থেকে দেখানোর ওপরও সবিশেষ জোর দেওয়া হয়েছে। যাতে করে নাহুর নিয়মগুলো আয়াত থেকে বুঝে নিতে সক্ষম হয় প্রতিজন শিক্ষার্থী।
এই কিতাবটির পিডিএফ 'মাবাদিউন নাহু' এর কোর্সের সাথে দেওয়া হয়। তাই কেউ সেই কোর্সটি ক্রয় করলে এই কিতাব কেনার আর প্রয়োজন নেই।
বিষয়সূচিঃ
১. কালিমা বা শব্দের প্রকারভেদ-৩
২. মুরাক্কাব এর পরিচয় ও প্রকারসমূহ-৪
৩. মু’রাব-মাবনী ও ইরাবের পরিচয়-৯
৪. ইসমের ইরাবের আলামত এর বিবরণ-১২
৫. মারফুআতের বিবরণ-১৭
৬. মানসুবাতের বিবরণ-২৩
৭. মাজরুরাতের বিবরণ-৩০
৮. তাবি’-মাতবু’ এর বিবরণ-৩২
৯. মাবনী এর বিবরণ-৩৬
১০. ইসম সংশ্লিষ্ট আরও কিছু বিষয়-৪৮
১১. ফেয়েল এর বিবরণ-৫১
১২. ফেয়েল এর ইরাবের আলামত এর বিবরণ-৫৩
১৩. ফেয়েল মুদ্বারিকে নসব প্রদানকারী বিষয়ের বিবরণ-৫৭
১৪. ফেয়েল মুদ্বারিকে জযম প্রদানকারী বিষয়ের বিবরণ-৬০
১৫. ফেয়েল সংশ্লিষ্ট আরও কিছু বিষয়-৬২
১৬. হরফ এর বিবরণ-৬৬
-featured.jpg)
