মাবাদিউস সরফ

আমাদের দেশে সাধারণত ইলমে সরফ পাঠদান করা হয় ফারসি ভাষায় রচিত ‘মীযান ওয়া মুনশাইব’ কিংবা উর্দু ভাষায় রচিত ‘ইলমুস সরফ’-এর মাধ্যমে। এই কিতাবগুলোতে সরফের এমন অনেক খুঁটিনাটি বিষয় উপস্থাপিত হয়েছে, আরবি ভাষায় যার বাস্তব প্রয়োগ নেই বললেই চলে। এছাড়া অনেক নিয়ম-কানুনকে বেশ জটিলভাবে উপস্থাপন করা হয়েছে, যা চাইলেই আরও সহজ করা সম্ভব ছিল। ফলে দেখা যায়, মাদ্রাসার ছাত্ররা দিন-রাত পরিশ্রম করে পড়াগুলো মুখস্ত করলেও পরবর্তীতে বাস্তব ক্ষেত্রে সেগুলোর খুব একটা ব্যবহার খুঁজে পায় না।

যদিও এই অপ্রয়োজনীয় বিষয়গুলো জানা একদমই ফায়দাহীন নয়; তবে জেনারেল শিক্ষিত ভাই-বোনদের জন্য আরবি ভাষায় দক্ষ হতে হলে এসব অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে বাস্তবমুখী ও সামঞ্জস্যপূর্ণ বিষয়গুলো শেখাই অধিক শ্রেয়। এতে করে তাদের জন্য ইলমে সরফ পাঠ করাটা আর ভারী বোঝা মনে হবে না। অন্যথায় দেখা যায়, অপ্রয়োজনীয় প্যাঁচালো নিয়ম শিখতে গিয়ে আসল বিষয়গুলোই ঠিকমতো শেখা হয়ে ওঠে না।

এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে নূরুল কুরআন একাডেমি-এর শিক্ষার্থীদের জন্য আমরা সরফের মৌলিক বিষয়গুলো নিয়ে এই পুস্তিকাটি রচনা করেছি। এর নাম রাখা হয়েছে ‘মাবাদিউস সরফ’ বা সরফের প্রাথমিক পাঠ। কারণ, এতে সরফের অবাস্তব খুঁটিনাটি ও কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে কেবল মৌলিক ও প্রায়োগিক বিষয়গুলোকে স্থান দেওয়া হয়েছে। এর উপস্থাপনা রাখা হয়েছে যথাসম্ভব সহজ ও সাবলীল।

মাবাদিউস সরফ - Product thumbnail
BDT 100.00
BDT 20.00
(0.0)
মাবাদিউস-সরফ