"কুরআন সংকলনঃ নববি যুগ থেকে বর্তমান" লাইভ কোর্সের রেজিস্ট্রেশন চলছে!কোর্সসমূহ পেইজ থেকে কোর্সটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন

আরবীভাষা শিক্ষা কোর্স

★★★★★★★★★★
(৫.০)(১ রেটিং)

সংক্ষিপ্ত কোর্স পরিচিতি

আরবীভাষা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার প্রধান কারণ হচ্ছে এটি কুরআনের ভাষা। তাই মুসলিম হিসেবে এই ভাষা শেখার প্রধান লক্ষ্য হওয়া উচিত কুরআন বুঝতে পারা। এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আরবীভাষা শিক্ষা কোর্সটি।

0h 0m
পিডিএফ শিট
সার্টিফিকেট
আজীবন এক্সেস
ক্লাস শুরুঃ ১৫ মার্চ
২৫ টি লেসন
৫২ স্টুডেন্ট
সার্টিফিকেট
আজীবন এক্সেস
১,৫০০.০০৳
১,০২০.০০৳
কোর্স পরিচিতি
এই কোর্সে যা শিখবেন
কোর্সে যা কিছু থাকছে
ক্লাসের বিষয়সমূহ
শিক্ষকের পরিচিতি
শিক্ষার্থীদের মতামত
কোর্স শেষে সার্টিফিকেট

কোর্স

পরিচিতি

কোর্স পরিচিতিঃ 

কুরআনের অর্থ আরবী থেকে বুঝার জন্য আরবীভাষা শেখার বিকল্প নেই। কুরআনের অর্থ বুঝার উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আরবীভাষা শিক্ষা কোর্সটি সাজানো হয়েছে। কর্মজীবী ও ব্যস্ত মানুষদের জন্যই পুরো কোর্সটি ডিজাইন করা। কোন ধরনের অতিরিক্ত চাপ ছাড়াই ধীরেসুস্থে আরবীভাষা শিখে কুরআনের অর্থ বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কোর্সটিতে আরবীভাষা শিক্ষা আবর্তিত হবে প্রথমত কুরআন বুঝা, দ্বিতীয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস বুঝা, তৃতীয়ত অন্যান্য বিষয় বুঝাকে কেন্দ্র করে। এভাবেই পুরো কোর্স কারিকুলাম সাজানো। ভাষা শিক্ষার পাশাপাশি আরবী ব্যকরণের প্রধান দুই অংশ নাহু-সরফ এর প্রয়োজনীয় পাঠ তো থাকবেই।

কোর্সপ্ল্যানঃ 

সপ্তাহে ৩টি ক্লাসে ১টি করে পাঠ শেষ করা হবে। প্রতি ৩ পাঠ শেষ হবার পর একটি মাসিক পরীক্ষা হবে সেই ৩ পাঠের উপর। এভাবে ৪ মাসে ১২ পাঠ শেষ হওয়ার পর একটি সেমিস্টার ফাইনাল পরীক্ষা হবে ১-১২ পাঠের (পুরো অধ্যায়) উপর এভাবে মোট ৪ মাস মেয়াদী ৪টি সেমিস্টারে দেড় বছরে কোর্সটি শেষ হবে। (তবে রোজা/ঈদের ছুটি, পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ সময়ের চাইতে বেশি সময় চেয়ে নেওয়া ইত্যাদি কারণে এই সময়ের চেয়ে কিছু সময় বেশিও লাগতে পারে।) সঠিকভাবে কোর্স সম্পন্নকারীদের জন্য থাকবে সার্টিফিকেট।

কোর্স শেষে অর্জনঃ 

কোর্স শেষে কুরআনের অধিকাংশ আয়াত ও অসংখ্য হাদিসের অর্থ নিজে নিজে আরবী থেকে বুঝা সম্ভব হবে। এছাড়া আরবীতে সাধারণ কথোপকথন করা ও বুঝা, সহজ ভাষায় লেখা আরবী বইপত্র যবর-যের ছাড়াই পড়তে পারা ও বুঝার যোগ্যতাও অর্জিত হবে ইনশাআল্লাহ।   

কোর্স পাঠ্যঃ

‘হাইয়া আলাল আরাবিয়্যাহ’ কিতাবের মাধ্যমে পাঠদান করা হবে। এটি একাডেমির নিজস্ব গবেষণালব্ধ কিতাব, যা কর্মব্যস্ত ও কলেজ-ইউনিভার্সিটি পড়ুয়া সাধারণ মানুষের উপযোগী করে অত্যন্ত সুচিন্তিত ও দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে রচিত। কিতাবটিতে আছে মোট ৪টি অধ্যায়। প্রতি আধ্যায়ে আছে ১২টি করে পাঠ। প্রতি পাঠে আছে ৩টি করে পরিচ্ছেদ। প্রতি সেমিস্টারে ১টি করে অধ্যায় পড়ানো হবে। কিতাবটিতে ৩টি বিষয়ের প্রতি বেশি গুরুত্ত্বারোপ করা হয়েছে। তা হলো-

১- আরবী থেকে কুরআনে অর্থ বুঝা

২- আরবী থেকে নবিজীর হাদিস ও বিভিন্ন দুআর অর্থ বুঝা

৩- সাধারণ আরবীভাষা বুঝা 

কিতাবটির কিছু অংশ দেখতে ক্লিক করুন এখানে 

এর সাথে নাহু-সরফের আলাদা শিট থাকবে।

এই কোর্সের ছাত্রছাত্রীদের লেখা সমৃদ্ধ আরবী ম্যাগাজিন দেখতে ক্লিক করুন এখানে

ক্লাস-পদ্ধতিঃ 

শনি-মঙ্গল-বৃহস্পতি এই তিন দিন একাডেমির নিজস্ব ই-ক্যাম্পাসে/এপে ফজরের পরে ক্লাস-শিট দেওয়া হবে এবং মেসেঞ্জার গ্রুপে নোটিশের মাধ্যমে সেটা সবাইকে জানিয়ে দেওয়া হবে। সবাই যার যার সুবিধা মত সময়ে ক্লাস দেখে হাজিরার অপশনে হাজিরা দিয়ে দিবেন। আর রাতে সাড়ে ৯টায় পড়া নেওয়া হবে লাইভে জুম মিটিং কলে। ইক্যাম্পাসেই ছাত্র-ছাত্রীরা হোমওয়ার্ক জমা দেওয়া, পরীক্ষা দেওয়াসহ যাবতীয় একাডেমিক কাজ সম্পাদন করবে। (ইক্যাম্পাসে শিক্ষার্থীরা কী ধরনের সুবিধা পাবে জানতে ক্লিক করুন এখানে)

আর প্র্যাকটিস, শিক্ষার্থীদের গ্রুপ ডিসকাশন ও দরকারি নোটিশের জন্য ব্যবহার করা হবে মেসেঞ্জার গ্রুপ।

মেসেঞ্জারে দুইটি গ্রুপ থাকবে-

১- ডিসকাশনঃ এখানে শিক্ষার্থীরা নিজেরা পঠিত পড়াগুলো প্র্যাকটিস করবে, পড়া নিয়ে ডিসকাস করবে, টিচাররাও এখানে প্র্যাকটিস করাবেন।

২-নোটিশবোর্ডঃ এখানে জরুরি নোটিশ, আপডেটগুলো প্রদান করা হবে।   

উল্লেখ্য যে, আমাদের একাডেমির এই কোর্সের শিক্ষার্থীরা অধিকাংশই কলেজ-ভার্সিটি পড়ুয়া ছাত্র-ছাত্রী কিংবা চাকরিজীবী-গৃহিণী হবার কারণে নির্ধারিত সময়ে ক্লাসে থাকতে পারেন না। তাই নির্ধারিত সময়ে ক্লাসের সিস্টেম না রেখে এভাবে ফ্ল্যাক্সিবল রাখা হয়েছে। এতে করে তাদেরকে বাড়তি প্রেশারে পড়তে হয় না; বরং ধীরেসুস্থে নিজের অবসর সময়মত শেখার প্রক্রিয়া অব্যাহত রাখতে পারেন। অভিজ্ঞতার আলোকে ব্যস্ত মানুষদের জন্য এই পদ্ধতি অধিক উপযোগী প্রমাণিত হয়েছে। স্টুডেন্টদের রিভিউ দেখতে ক্লিক করুন এখানে 

আরও কিছু বৈশিষ্ট্য

  • ছেলে-মেয়ে আলাদা ব্যাচ, আলাদা শিক্ষক-শিক্ষিকা ও পূর্ণ পর্দা রক্ষা

  • নিয়মিত হোমওয়ার্ক, অনুশীলন

  • প্রতি মাসেই মাসিক পরীক্ষা

  • ৪ মাস পরপর সেমিস্টার ফাইনাল পরীক্ষা

  • পরীক্ষার আগে লাইভ সল্যুশন দারস

  • কুইজের মাধ্যমে নিজেকে যাচাইর ব্যবস্থা

  • প্রতি পাঠের সাথে কঠিন ও নতুন বিষয়গুলোর জন্য সহজ-সাবলীল উন্নত শিট।

  • নিয়মিত পড়া শুনা ও সার্বক্ষণিক সাপোর্ট

  • কুরআন থেকে প্রচুর অনুশীলন

  • কোর্স শেষে সার্টিফিকেট প্রদান

  • ভর্তির যোগ্যতা কুরআনুল কারীম পড়তে পারা।

মাসিক ফি : ১০২০ টাকা। ভর্তির আলাদা কোন ফি নেই। (কারো সত্যিকারের আর্থিক সমস্যা থাকলে ছাড়ের বিষয়টি আলোচনা সাপেক্ষে বিবেচনাযোগ্য।)

এই কোর্সের নতুন ব্যাচের (২১ তম) ভর্তি চলছে। ক্লাস শুরু হবে ১০ ডিসেম্বর। ২১ নং ব্যাচে ভর্তির জন্য মেসেজ করুন।

আপনি যদি আরবীভাষা শিক্ষা কোর্সে পরবর্তী ব্যাচে ভর্তি হতে চান তাহলে আগ্রহী ফরমটি পূরণ করে রাখুন। ফরমটি পেতে ক্লিক করুন এখানে

আপনি চাইলে ব্যাচে না পড়ে এককভাবেও পার্সোনালি পড়তে পারবেন। এই বিষয়ে বিস্তারিত জানতে মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে কিংবা হোয়াটসআপ নাম্বারে। পেইজে যেতে ক্লিক করুন এখানে

হোয়াটসআপে মেসেজ করতে ক্লিক করুন এখানে 

আমদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ক্লিক করুন এখানে 

আমাদের ইউটিউব চ্যানেল দেখতে ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এখানে

আমাদের হোয়াটসআপ চ্যানেলে জয়েন করতে ক্লিক করুন এখানে

  • কেন আমাদের কাছে আরবীভাষা শিখবেন? জানতে হলে ক্লিক করুন এখানে 

  • আরবীভাষা শিখতে কেমন সময় প্রয়োজন? জানতে হলে ক্লিক করুন এখানে 

কোর্সটিতে যা শিখবেন

  • যের-যবর ছাড়া আরবী পড়ে বুঝতে পারা
  • আরবী ব্যকরণ তথা নাহু ও সরফে দক্ষতা
  • আরবী থেকে কুরআনের অধিকাংশ অনুবাদ করতে পারা
  • আরবী লেকচার শুনে বুঝতে পারা

কোর্সটিতে যা থাকছে

  • প্রতি পাঠের সাথে শিট
  • নিয়মিত পরীক্ষা
  • প্রতি পাঠের সাথে কুইজ
  • নিয়মিত পড়া নেওয়া

কোর্সটি কাদের জন্য

আরবী থেকে কুরআন-হাদীস বুঝা বা আরবী বইপত্র পড়তে যারা আগ্রহী তাদের জন্য এই কোর্সটি

ক্লাসের বিষয়সমূহ

শিক্ষক পরিচিতি

আবদুল্লাহ আল মাসউদ

আবদুল্লাহ আল মাসউদ

হাফেজ, মাওলানা, মুফতি, কুরআনের ভাষা শিক্ষক

মাওলানা আবদুল্লাহ আল মাসউদ নোয়াখালির সোনাইমুড়ী উপজেলার কেশারখিল গ্রামের সন্তান। হিফজুল কুরআন সমাপন করে তিনি ঢাকার ঐতিহ্যবাহী যাত্রাবাড়ী বড় মাদরাসা থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন এবং আলহাইআতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকায় ১২তম স্থান অর্জন করেন। পরবর্তীতে উলূমুল হাদীস ও ইফতা বিভাগে উচ্চতর শিক্ষা লাভ করেন। তিনি দীর্ঘদিন ধরে কুরআন, ইসলামী জ্ঞানচর্চা ও আরবীভাষা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত। মৌলিক, অনূদিত ও সম্পাদিত মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা পঞ্চাশের অধিক। বিশেষত সাধারণ শিক্ষিত মানুষের জন্য সহজ পদ্ধতিতে আরবীভাষা শিক্ষা ও কুরআন অনুধাবন বিষয়ে তিনি গবেষণা ও কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী (রহ.)-এ শিক্ষকতা করছেন। পাশাপাশি ‘নূরুল কুরআন একাডেমি’-র (www.nlquran.net) মাধ্যমে কুরআন, আরবীভাষা ও ইসলামী জ্ঞানের বিভিন্ন বিষয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন।

কোর্স শেষে সার্টিফিকেট
কোর্সটি সম্পূর্ণ শেষ করার পরে আপনি নূরুল কুরআন একাডেমি থেকে একটি সার্টিফিকেট পাবেন
Certificate

আপনার জিজ্ঞাসা

কোন ধরনের শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তি হতে পারবে?
আমাদের একাডেমির সকল কোর্স জেনারেল ব্যাকগ্রাউন্ডের ভাই-বোনদের উপযোগী করে তৈরি করা। তাদের জন্যই সকল শিক্ষা কার্যক্রম। এটি মাদরাসার শিক্ষার্থীদের জন্য নয়।
আরবীভাষা শিক্ষা কোর্স - Product thumbnail
১,৮৮৪ শিক্ষার্থী
রেকর্ডেড

আরবীভাষা শিক্ষা কোর্স

১,৫০০.০০৳
১,০২০.০০৳

এই কোর্স থেকে যা যা পাচ্ছেন

phpcdoi127i94so7nijzvh

সার্টিফিকেট

এই কোর্স সফলভাবে সম্পন্ন করার পর আপনি একটি ডিজিটাল সার্টিফিকেট পাবেন, যা আপনার শেখার অর্জনকে প্রমাণ করবে এবং ভবিষ্যতে শিক্ষাগত বা পেশাগতভাবে কাজে লাগবে।

php9fssqv33eaafc8tvZTr

লাইফ টাইম এক্সেস

কোর্সটি একবার কিনলেই আপনি এটি আজীবন ব্যবহার করতে পারবেন। ফলে সময় নিয়ে বারবার দেখে শেখা যাবে এবং প্রয়োজনে যেকোনো সময়ে রিভিশন নেয়া যাবে।

phpl0rr89clogv37e0l9UF

স্টাডি সাপোর্ট

আপনি আমাদের কোর্স সংগ্রহ করার পর পড়া সংক্রান্ত যে কোন প্রশ্ন জিজ্ঞাসা করে উত্তর জেনে নিতে পারবেন স্টুডেন্ট স্টাডি সাপোর্ট গ্রুপ থেকে। (গ্রুপের লিংক সাইটের নিচে 'প্রয়োজনীয় লিংক' এ দেখুন)

vcsupdaterequired_93493

নিয়মিত আপডেট

কোর্সে ভবিষ্যতে নতুন কোনো ক্লাস, প্রয়োজনীয় নোট, শিক্ষাসামগ্রী বা গুরুত্বপূর্ণ আপডেট যুক্ত হলে সেগুলো অতিরিক্ত কোনো ফি ছাড়াই ব্যবহার করতে পারবেন। ফলে একবার কোর্সে যুক্ত হওয়ার পরও আপনি নিয়মিত নতুন কনটেন্ট ও উন্নত সংস্করণের সুবিধা উপভোগ করতে পারবেন।

PDF_24287

ক্লাস নোট ও ই-বুক

কোর্সের প্রয়োজনীয় ক্লাস নোট, ই-বুক ডাউনলোড করে যেকোনো সময় অফলাইনে পড়াশোনা ও রিভিশন করতে পারবেন।

এই কোর্সটি সংগ্রহ করলে যেসব সুবিধা পাবেন

phpcdoi127i94so7nijzvh

সার্টিফিকেট

এই কোর্স সফলভাবে সম্পন্ন করার পর আপনি একটি ডিজিটাল সার্টিফিকেট পাবেন, যা আপনার শেখার অর্জনকে প্রমাণ করবে এবং ভবিষ্যতে শিক্ষাগত বা পেশাগতভাবে কাজে লাগবে।

php9fssqv33eaafc8tvZTr

লাইফ টাইম এক্সেস

কোর্সটি একবার কিনলেই আপনি এটি আজীবন ব্যবহার করতে পারবেন। ফলে সময় নিয়ে বারবার দেখে শেখা যাবে এবং প্রয়োজনে যেকোনো সময়ে রিভিশন নেয়া যাবে।

phpl0rr89clogv37e0l9UF

স্টাডি সাপোর্ট

আপনি আমাদের কোর্স সংগ্রহ করার পর পড়া সংক্রান্ত যে কোন প্রশ্ন জিজ্ঞাসা করে উত্তর জেনে নিতে পারবেন স্টুডেন্ট স্টাডি সাপোর্ট গ্রুপ থেকে। (গ্রুপের লিংক সাইটের নিচে 'প্রয়োজনীয় লিংক' এ দেখুন)

vcsupdaterequired_93493

নিয়মিত আপডেট

কোর্সে ভবিষ্যতে নতুন কোনো ক্লাস, প্রয়োজনীয় নোট, শিক্ষাসামগ্রী বা গুরুত্বপূর্ণ আপডেট যুক্ত হলে সেগুলো অতিরিক্ত কোনো ফি ছাড়াই ব্যবহার করতে পারবেন। ফলে একবার কোর্সে যুক্ত হওয়ার পরও আপনি নিয়মিত নতুন কনটেন্ট ও উন্নত সংস্করণের সুবিধা উপভোগ করতে পারবেন।

PDF_24287

ক্লাস নোট ও ই-বুক

কোর্সের প্রয়োজনীয় ক্লাস নোট, ই-বুক ডাউনলোড করে যেকোনো সময় অফলাইনে পড়াশোনা ও রিভিশন করতে পারবেন।

কোর্সটির ব্যাপারে শিক্ষার্থীদের মতামত

Very good

বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ ই-বুক ও নোট সংগ্রহ করে আপনার জ্ঞানকে আরও বিস্তৃত করুন।

অন্যান্য আরও

কোর্স

দেখুন

কীভাবে login করবেন ও কোর্স কিনবেন