ইসলামী অর্থনীতির মৌলিক পাঠ
সংক্ষিপ্ত কোর্স পরিচিতি
বাংলা ভাষায় কিছুটা একাডেমিক ধাঁচে ইসলামী অর্থনীতির উপর সহজ-সুবিন্যস্ত একটি কোর্স এটি। যারা একাডেমিকভাবে ইসলামী অর্থনীতি পাঠের আগ্রহ রাখেন কিংবা বিষয়টাকে একটু গভীর থেকে বুঝতে চান, তারা নিজের প্রাথমিক ভিত্তিটা তৈরি করে নিতে পারেন এই কোর্সের মাধ্যমে।

কোর্স
পরিচিতি
ইসলামী অর্থনীতি ইসলামী ফিকহ শাস্ত্রের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বর্তমান সময়ে সবচে বেশি আধুনিক মাসআলা এই অধ্যায়ের সাথেই সম্পর্কিত। এই অধ্যায়ের মাসআলাগুলো বোঝার জন্য মৌলিক যে সকল বিষয় রয়েছে, তা খুব সহজ, সুন্দর ও সুবিন্যস্ত আকারে উদাহরণসহ উপস্থাপন করা হয়েছে আমাদের এই 'ইসলামী অর্থনীতির মৌলিক পাঠ' কোর্সটিতে। শাস্ত্রীয় আরবী পরিভাষাগুলোকে সহজভাবে বাংলায় বুঝিয়ে দেওয়া হয়েছে। ইসলামী শরিয়তে ব্যবসার অবস্থান, হালাল উপার্জনের গুরুত্ব, ক্রয়-বিক্রয়ের পরিচয়-প্রকৃতি, প্রকারভেদ, বৈধতার শর্তাবলি, চুক্তির নানা ধরন, গুরুত্বপূর্ণ ও প্রচলিত আর্থিক লেনদেনগুলোর বিস্তারিত বিবরণ, সুদ ও নিষিদ্ধ বেচাকেনাসমুহের আলোচনা, সর্বোপরি প্রচলিত আধুনিক লেনদেন বিষয়ক জরুরি মাসআলাসমুহের বিধান ইত্যাদি বিষয়গুলো এই কোর্সের আলোচনায় স্থান পেয়েছে। মোটকথা, আপনি যদি ইসলামী অর্থনীতিকে শাস্ত্রের জায়গা থেকে কিংবা একটু গভীর থেকে অধ্যয়ন করার ইচ্ছা রাখেন বা অন্তত এ বিষয়ে মৌলিক ও সামগ্রিক একটি ধারণা লাভ করতে চান, তবে এই কোর্সটি আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে বলে আমরা দৃঢ় আশাবাদী।
কোর্সটিতে যা শিখবেন
ইসলামী শরিয়তে ব্যবসার অবস্থান, হালাল উপার্জনের গুরুত্ব অনুধাবন
ক্রয়-বিক্রয়ের প্রাথমিক বিষয়াবলি
শাস্ত্রীয় আরবী পরিভাষাগুলোর সহজ বাংলা ব্যাখ্যা
চুক্তির নানা ধরন ও কাঠামো বোঝা
সুদ ও নিষিদ্ধ বেচাকেনা চিহ্নিতকরণ
আধুনিক বিভিন্ন আর্থিক লেনদেনের বিচার-বিশ্লেষণ
কোর্সটিতে যা থাকছে
পিডিএফ শিট
রেকর্ডেড ক্লাস
কুইজ
আজীবন এক্সেস
ক্লাসের বিষয়সমূহ















![এসো আরবী শিখি [১ম খণ্ড]](https://cdn.klasio.com/1000021/11940/conversions/এসো-আরবী-শিখি-১ম-খণ্ড_২-featured.jpg)





