হিফজ প্রোগ্রামে ভর্তি চলছে! ভর্তির জন্য হোয়াটসআপে মেসেজ করুন।+8801700946569
উর্দু ভাষা শিক্ষা কোর্স পাবলিশড হয়েছে। আজই সংগ্রহ করুন।

কুরআন সংকলনঃ নববি যুগ থেকে বর্তমান

★★★★★★★★★★
(০.০)

সংক্ষিপ্ত কোর্স পরিচিতি

ওহী নাযিল থেকে আজকের ছাপা মুসহাফ পর্যন্ত কুরআনের সংরক্ষণ ও সংকলনের পুরো যাত্রা সহজ ভাষায়, নির্ভরযোগ্য সূত্রে এই কোর্সে তুলে ধরা হয়েছে। সাথে আছে প্রাচ্যবিদদের আপত্তির দলিলভিত্তিক জবাবও। কোর্সটি কুরআন সংকলন সম্পর্কে আপনার জ্ঞানকে সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ।

প্রযোজ্য নয়
পিডিএফ শিট
সার্টিফিকেট
আজীবন এক্সেস
ক্লাস শুরুঃ ১৫ মার্চ
২৫ টি লেসন
৫২ স্টুডেন্ট
সার্টিফিকেট
আজীবন এক্সেস
১,৬০০.০০৳
৮০০.০০৳
কুরআন সংকলনঃ নববি যুগ থেকে বর্তমান - Product thumbnail
কোর্স পরিচিতি
এই কোর্সে যা শিখবেন
কোর্সে যা কিছু থাকছে
ক্লাসের বিষয়সমূহ
শিক্ষকের পরিচিতি
শিক্ষার্থীদের মতামত
কোর্স শেষে সার্টিফিকেট

কোর্স

পরিচিতি

আজ আমরা যে মুসহাফ খুলে তিলাওয়াত করি, তা কীভাবে আমাদের হাতে এসে পৌঁছাল? নবী ﷺ-এর ওপর অল্প অল্প করে নাযিল হওয়া আয়াতগুলো কীভাবে সংরক্ষিত হলো, কবে এক মলাটে একত্র হলো, আর কীভাবে আজকের ছাপা কুরআনের রূপ নিল, এই প্রশ্নগুলোর উত্তর অনেকেরই স্পষ্টভাবে জানা নেই। অথচ এ বিষয়ে ভুল ধারণা ও সংশয় ছড়ানোর চেষ্টাও কম নয়। "কুরআন সংকলনঃ নববি যুগ থেকে বর্তমান" কোর্সে কুরআনের এই দীর্ঘ যাত্রা শুরু থেকে আজ পর্যন্ত সহজ ভাষায় এবং নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে তুলে ধরা হয়েছে।

কোর্সটি শুরু হবে ওহীর সূচনা ও কুরআন নাযিলের পদ্ধতি দিয়ে। এরপর দেখানো হবে, নবী ﷺ-এর জীবদ্দশায় কুরআন কীভাবে সাহাবিদের স্মৃতিতে ও বিভিন্ন লিখিত উপকরণে সংরক্ষিত ছিল এবং আয়াত ও সূরার বিন্যাস কীভাবে নির্ধারিত হয়েছে। ইয়ামামার যুদ্ধের পর আবু বকর (রা.)-এর যুগে প্রথম সংকলন এবং উসমান (রা.)-এর যুগে সব অঞ্চলের জন্য একক মুসহাফ তৈরির ঘটনা কোর্সের কেন্দ্রীয় অংশ। এর সঙ্গে সাত হরফ ও কিরাআতের পরিচয়, উসমানি রসম বা মুসহাফের বিশেষ বানানরীতি, পরবর্তী যুগে নুকতা ও হরকত যুক্ত হওয়ার ইতিহাস এবং হাতে লেখা মুসহাফ থেকে ছাপা মুসহাফে আসার ধাপগুলোও আলোচনায় এসেছে। শেষ ক্লাসে টপকাপি, তাশখন্দ ও সানআর প্রাচীন পাণ্ডুলিপির ছবি এবং বার্মিংহাম পাণ্ডুলিপির কার্বন-ডেটিং সামনে রেখে দেখানো হবে, প্রথম যুগের লেখার সঙ্গে আজকের মুসহাফের মিল কতটা গভীর। কুরআন নিয়ে প্রাচ্যবিদ ও সমালোচকদের পরিচিত প্রশ্নগুলোর উত্তরও তুলে ধর আহবে ইনশাআল্লাহ।

আপনার কুরআনের জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে এতে অংশগ্রহণ করতে পারেন।

কোর্সটি কাদের জন্য

কোর্সটি সাধারণ শিক্ষায় শিক্ষিত প্রাপ্তবয়স্ক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাদরাসার ছাত্র-শিক্ষক এবং কুরআনের ইতিহাস জানতে আগ্রহী যে কারো জন্য। আরবি জানা পূর্বশর্ত নয়; প্রয়োজনীয় আরবি পরিভাষা ও উদাহরণ বাংলায় ব্যাখ্যা করে দেওয়া হয়। প্রতিটি ক্লাসের সঙ্গে একটি লিখিত পাঠশিট থাকবে, যাতে মূল আলোচনা, গ্রন্থসূত্র এবং প্রয়োজনীয় ছবি দেওয়া আছে।

কোর্স শেষে একজন শিক্ষার্থী নিজের হাতের মুসহাফটির ইতিহাস নিজের ভাষায় বুঝিয়ে বলতে পারবেন, কুরআনের সংরক্ষণ নিয়ে ওঠা সাধারণ প্রশ্নের দলিলভিত্তিক উত্তর দিতে পারবেন এবং আল্লাহ তাআলার এই প্রতিশ্রুতির বাস্তব রূপ ইতিহাসের পাতায় নিজে দেখে নিতে পারবেন:

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ

"নিশ্চয়ই আমিই এই উপদেশবাণী (কুরআন) নাযিল করেছি এবং আমিই এর সংরক্ষক।" (সূরা হিজর : ৯)

ক্লাস কখন হবে?

প্রতি ৩ নভেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার রাত ৯টায় জুম লাইভে ক্লাস হবে।

পরে রেকর্ড দেওয়া হবে।

কোর্সটিতে যা শিখবেন

  • ১. ওহী নাযিলের পদ্ধতি এবং প্রায় ২৩ বছরে ধাপে ধাপে কুরআন নাযিলের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবেন।
  • ২. নবী ﷺ-এর যুগে মুখস্থ ও লিখিত, এই দুই ধারায় কুরআন কীভাবে সংরক্ষিত হয়েছে এবং আয়াত ও সূরার বিন্যাস কীভাবে নির্ধারিত হয়েছে, তা বর্ণনা করতে পারবেন।
  • ৩. আবু বকর (রা.)-এর সংকলন ও উসমান (রা.)-এর একক মুসহাফের প্রেক্ষাপট ও পদ্ধতি বুঝিয়ে বলতে পারবেন, দুইয়ের পার্থক্যও স্পষ্ট করতে পারবেন।
  • ৪. সাত হরফ, কিরাআত ও উসমানি রসমের মৌলিক ধারণা বুঝবেন এবং মুসহাফ খুলে রসমের বৈশিষ্ট্য ও নুকতা-হরকতের ভূমিকা চিনতে পারবেন।
  • ৫. প্রাচীন পাণ্ডুলিপির আলোকে কুরআনের সংরক্ষণ নিয়ে প্রাচ্যবিদদের প্রচলিত আপত্তিগুলোর দলিলভিত্তিক জবাব দিতে পারবেন।

কোর্সটিতে যা থাকছে

  • পিডিএফ শিট
  • ক্লাস রেকর্ড
  • কুইজ
  • সার্টিফিকেট
  • আজীবন এক্সেস

ক্লাসের বিষয়সমূহ

শিক্ষক পরিচিতি

কুরআন সংকলনঃ নববি যুগ থেকে বর্তমান - Product thumbnail
১ লেসন
রেকর্ডেড

কুরআন সংকলনঃ নববি যুগ থেকে বর্তমান

১,৬০০.০০৳
৮০০.০০৳

এই কোর্স থেকে যা যা পাচ্ছেন

phpcdoi127i94so7nijzvh

সার্টিফিকেট

এই কোর্স সফলভাবে সম্পন্ন করার পর আপনি একটি ডিজিটাল সার্টিফিকেট পাবেন, যা আপনার শেখার অর্জনকে প্রমাণ করবে এবং ভবিষ্যতে শিক্ষাগত বা পেশাগতভাবে কাজে লাগবে।

php9fssqv33eaafc8tvZTr

লাইফ টাইম এক্সেস

কোর্সটি একবার কিনলেই আপনি এটি আজীবন ব্যবহার করতে পারবেন। ফলে সময় নিয়ে বারবার দেখে শেখা যাবে এবং প্রয়োজনে যেকোনো সময়ে রিভিশন নেয়া যাবে।

phpl0rr89clogv37e0l9UF

স্টাডি সাপোর্ট

আপনি আমাদের কোর্স সংগ্রহ করার পর পড়া সংক্রান্ত যে কোন প্রশ্ন জিজ্ঞাসা করে উত্তর জেনে নিতে পারবেন স্টুডেন্ট স্টাডি সাপোর্ট গ্রুপ থেকে। (গ্রুপের লিংক সাইটের নিচে 'প্রয়োজনীয় লিংক' এ দেখুন)

vcsupdaterequired_93493

নিয়মিত আপডেট

কোর্সে ভবিষ্যতে নতুন কোনো ক্লাস, প্রয়োজনীয় নোট, শিক্ষাসামগ্রী বা গুরুত্বপূর্ণ আপডেট যুক্ত হলে সেগুলো অতিরিক্ত কোনো ফি ছাড়াই ব্যবহার করতে পারবেন। ফলে একবার কোর্সে যুক্ত হওয়ার পরও আপনি নিয়মিত নতুন কনটেন্ট ও উন্নত সংস্করণের সুবিধা উপভোগ করতে পারবেন।

PDF_24287

ক্লাস নোট ও ই-বুক

কোর্সের প্রয়োজনীয় ক্লাস নোট, ই-বুক ডাউনলোড করে যেকোনো সময় অফলাইনে পড়াশোনা ও রিভিশন করতে পারবেন।

এই কোর্সটি সংগ্রহ করলে যেসব সুবিধা পবেন

phpcdoi127i94so7nijzvh

সার্টিফিকেট

এই কোর্স সফলভাবে সম্পন্ন করার পর আপনি একটি ডিজিটাল সার্টিফিকেট পাবেন, যা আপনার শেখার অর্জনকে প্রমাণ করবে এবং ভবিষ্যতে শিক্ষাগত বা পেশাগতভাবে কাজে লাগবে।

php9fssqv33eaafc8tvZTr

লাইফ টাইম এক্সেস

কোর্সটি একবার কিনলেই আপনি এটি আজীবন ব্যবহার করতে পারবেন। ফলে সময় নিয়ে বারবার দেখে শেখা যাবে এবং প্রয়োজনে যেকোনো সময়ে রিভিশন নেয়া যাবে।

phpl0rr89clogv37e0l9UF

স্টাডি সাপোর্ট

আপনি আমাদের কোর্স সংগ্রহ করার পর পড়া সংক্রান্ত যে কোন প্রশ্ন জিজ্ঞাসা করে উত্তর জেনে নিতে পারবেন স্টুডেন্ট স্টাডি সাপোর্ট গ্রুপ থেকে। (গ্রুপের লিংক সাইটের নিচে 'প্রয়োজনীয় লিংক' এ দেখুন)

vcsupdaterequired_93493

নিয়মিত আপডেট

কোর্সে ভবিষ্যতে নতুন কোনো ক্লাস, প্রয়োজনীয় নোট, শিক্ষাসামগ্রী বা গুরুত্বপূর্ণ আপডেট যুক্ত হলে সেগুলো অতিরিক্ত কোনো ফি ছাড়াই ব্যবহার করতে পারবেন। ফলে একবার কোর্সে যুক্ত হওয়ার পরও আপনি নিয়মিত নতুন কনটেন্ট ও উন্নত সংস্করণের সুবিধা উপভোগ করতে পারবেন।

PDF_24287

ক্লাস নোট ও ই-বুক

কোর্সের প্রয়োজনীয় ক্লাস নোট, ই-বুক ডাউনলোড করে যেকোনো সময় অফলাইনে পড়াশোনা ও রিভিশন করতে পারবেন।

বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ ই-বুক ও নোট সংগ্রহ করে আপনার জ্ঞানকে আরও বিস্তৃত করুন।

অন্যান্য আরও

কোর্স

দেখুন

কীভাবে login করবেন ও কোর্স কিনবেন