"কুরআন সংকলনঃ নববি যুগ থেকে বর্তমান" লাইভ কোর্সের রেজিস্ট্রেশন চলছে!কোর্সসমূহ পেইজ থেকে কোর্সটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন
আবদুল্লাহ আল মাসউদ

আবদুল্লাহ আল মাসউদ

হাফেজ, মাওলানা, মুফতি, কুরআনের ভাষা শিক্ষক

মাওলানা আবদুল্লাহ আল মাসউদ নোয়াখালির সোনাইমুড়ী উপজেলার কেশারখিল গ্রামের সন্তান। হিফজুল কুরআন সমাপন করে তিনি ঢাকার ঐতিহ্যবাহী যাত্রাবাড়ী বড় মাদরাসা থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন এবং আলহাইআতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকায় ১২তম স্থান অর্জন করেন। পরবর্তীতে উলূমুল হাদীস ও ইফতা বিভাগে উচ্চতর শিক্ষা লাভ করেন। তিনি দীর্ঘদিন ধরে কুরআন, ইসলামী জ্ঞানচর্চা ও আরবীভাষা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত। মৌলিক, অনূদিত ও সম্পাদিত মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা পঞ্চাশের অধিক। বিশেষত সাধারণ শিক্ষিত মানুষের জন্য সহজ পদ্ধতিতে আরবীভাষা শিক্ষা ও কুরআন অনুধাবন বিষয়ে তিনি গবেষণা ও কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী (রহ.)-এ শিক্ষকতা করছেন। পাশাপাশি ‘নূরুল কুরআন একাডেমি’-র (www.nlquran.net) মাধ্যমে কুরআন, আরবীভাষা ও ইসলামী জ্ঞানের বিভিন্ন বিষয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন।

কোর্সসমূহ