ফিকহে হানাফির পরিচয়
ইসলামী শরিয়তের আমলি বিধানাবলি গভীরভাবে জানার অন্যতম প্রধান মাধ্যম হলো ‘ইলমুল ফিকহ’। মুসলিম উম্মাহর একটি বিশাল অংশ যুগ যুগ ধরে ফিকহে হানাফী অনুসরণ করে আসছে । কিন্তু সঠিক জানাশোনার অভাবে অনেকেই এই ফিকহের মূল ভিত্তি, এর সমৃদ্ধ ইতিহাস এবং মাসআলা বিন্যাসের চমৎকার স্তরবিন্যাস সম্পর্কে সম্পূর্ণ অবগত নন।
আপনার ফিকহী জ্ঞানের ভিত্তি মজবুত করতে নূরুল কুরআন একাডেমি নিয়ে এসেছে এই বিশেষ শর্ট কোর্স । এই কোর্সে ফিকহ শব্দের প্রায়োগিক অর্থ ও এর ফজিলত থেকে শুরু করে ফিকহে হানাফীর উৎপত্তি, নবিজি সাল্লাল্ললাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এর সনদ এবং এর অনন্য বৈশিষ্ট্যগুলো অত্যন্ত সহজ ও সাবলীলভাবে আলোচনা করা হয়েছে ।
আপনি যদি ফিকহে হানাফি সম্পর্কে সামগ্রিক একটি ধারনা অর্জন করতে চান, তবে এই প্রিরেকর্ডেড কোর্সটি আপনার জন্য একটি অনন্য গাইডলাইন হবে।

কোর্স
পরিচিতি

কোর্সটিতে যা শিখবেন
ফিকহের মৌলিক ধারণা: ফিকহ শব্দের শাব্দিক ও পারিভাষিক অর্থ এবং শরিয়তের আমলি বিধানের সাথে এর সম্পৃক্ততা স্পষ্টভাবে বুঝতে পারবেন ।
ফিকহের প্রকারভেদ ও তাকলীদ: দলিল উল্লেখের ওপর ভিত্তি করে ফিকহের ৩টি প্রকার (মুজাররাদ, মুদাল্লাল ও মুকারান) এবং সাধারণ মানুষের জন্য তাকলীদ বা অনুসরণের বাস্তবতা ও সাহাবিদের আমল থেকে এর প্রমাণ সম্পর্কে জানতে পারবেন ।
ফিকহে হানাফীর সনদ: রাসুলুল্লাহ সা. থেকে শুরু করে আবদুল্লাহ ইবনে মাসউদ রা., আলকামা রাহ., ইবরাহীম নাখয়ী রাহ. এবং ইমাম আবু হানীফা রাহ. হয়ে ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রাহ. পর্যন্ত ফিকহে হানাফীর যে অবিচ্ছিন্ন সিলসিলা রয়েছে, তা বিস্তারিত জানতে পারবেন ।
মাসায়েলের স্তরবিন্যাস অনুধাবন: হানাফী ফিকহের মাসআলাগুলোর ৩টি স্তর (মাসায়েলুল উসুল/যাহিরুর রিওয়াহ, মাসায়েলুন নাওয়াদেব এবং আলফাতাওয়া ওয়াল ওয়াকিআত) সম্পর্কে জানবেন, যা কোনো মাসআলার গ্রহণযোগ্যতা যাচাই করতে সাহায্য করবে ।
ফকীহদের শ্রেণীবিভাগ: হানাফী মাযহাবের বিভিন্ন স্তরের ফকীহগণ (যেমন: আসহাবুত তাখরীজ, আসহাবুত তারজীহ) কীভাবে নিখুঁত যাচাই-বাছাইয়ের মাধ্যমে একটি মাসআলাকে ফতোয়াযোগ্য করে তোলেন, তা বুঝতে পারবেন ।
অনন্য বৈশিষ্ট্যসমূহ: ফিকহে হানাফীর প্রধান ৮টি বৈশিষ্ট্য, যেমন—পরামর্শভিত্তিক সংকলন (ফিকহুশ সূরা), ওহি ও বুদ্ধির ভারসাম্য এবং সম্ভাব্য কল্পিত ফিকহের (ফিকহে তাকদীরী) অনুশীলন সম্পর্কে সম্যক ধারণা পাবেন ।
কোর্সটিতে যা থাকছে
পিডিএফ শিট
রেকর্ডেড ক্লাস
কুইজ
আজীবন এক্সেস
ক্লাসের বিষয়সমূহ
শিক্ষক পরিচিতি

![এসো আরবী শিখি [২য় খণ্ড]](https://cdn.klasio.com/1000021/11938/conversions/এসো-আরবী-শিখি-২য়-খণ্ড_2-featured.jpg)

![এসো আরবী শিখি [১ম খণ্ড]](https://cdn.klasio.com/1000021/11940/conversions/এসো-আরবী-শিখি-১ম-খণ্ড_২-featured.jpg)