"কুরআন সংকলনঃ নববি যুগ থেকে বর্তমান" লাইভ কোর্সের রেজিস্ট্রেশন চলছে!কোর্সসমূহ পেইজ থেকে কোর্সটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন

ক্বাসাসুন নাবিয়্যিন (১ম খণ্ড)

★★★★★★★★★★
(০.০)

সংক্ষিপ্ত কোর্স পরিচিতি

আরবী শিশুসাহিত্যের বিশ্বখ্যাত কিতাব 'ক্বাসাসুন নাবিয়্যীন' (১ম খণ্ড) এর ওপর একটি সহজ ও আকর্ষণীয় প্রি-রেকর্ডেড কোর্স। সহজ ভাষায় ইবরাহীম (আ.) ও ইউসুফ (আ.)-এর গল্প পড়ে আরবী ইবারত, শব্দার্থ এবং নাহুর নিয়মাবলি আয়ত্ত করার চমৎকার মাধ্যম।

১৫ ঘন্টা ৩০ মিনিট
পিডিএফ শিট
সার্টিফিকেট
আজীবন এক্সেস
ক্লাস শুরুঃ ১৫ মার্চ
২৫ টি লেসন
৫২ স্টুডেন্ট
সার্টিফিকেট
আজীবন এক্সেস
১,৫০০.০০৳
৭৫০.০০৳
ক্বাসাসুন নাবিয়্যিন (১ম খণ্ড) - Product thumbnail
কোর্স পরিচিতি
এই কোর্সে যা শিখবেন
কোর্সে যা কিছু থাকছে
ক্লাসের বিষয়সমূহ
শিক্ষকের পরিচিতি
শিক্ষার্থীদের মতামত
কোর্স শেষে সার্টিফিকেট

কোর্স

পরিচিতি

আরবী ভাষা ও ইবারত (রিডিং) শেখার জন্য বিশ্বখ্যাত ও অত্যন্ত জনপ্রিয় একটি কিতাব হলো আবুল হাসান আলী নদভী (রহ.) রচিত ‘ক্বাসাসুন নাবিয়্যীন’। এই কোর্সটি মূলত কিতাবটির ১ম খণ্ডের ওপর সাজানো হয়েছে, যেখানে অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় হযরত ইবরাহীম (আ.) এবং হযরত ইউসুফ (আ.)-এর ঈমান উদ্দীপক ও শিক্ষণীয় জীবনকাহিনী তুলে ধরা হয়েছে।

মোট ৪০টি দারসের মাধ্যমে পুরো কিতাবটি নিখুঁতভাবে পড়ানো হয়েছে। প্রতিটি পাঠে আরবী রিডিং পড়ার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন শব্দার্থ এবং বাক্যের ব্যাকরণগত (নাহু) জটিল নিয়মগুলো অত্যন্ত সহজভাবে বিশ্লেষণ করা হয়েছে। আরবী ভাষার সাথে মজবুত সম্পর্ক তৈরি করতে এবং পবিত্র কুরআনের ভাষা সহজে অনুধাবন করতে এই প্রি-রেকর্ডেড কোর্সটি আপনাকে দারুণভাবে সাহায্য করবে।

কোর্সটিতে যা শিখবেন

  • আরবী ইবারত বা টেক্সট সাবলীলভাবে এবং সঠিক উচ্চারণে পড়ার যোগ্যতা অর্জন করবে।
  • কিতাবে ব্যবহৃত প্রতিদিনের ও কুরআনিক অসংখ্য নতুন আরবী শব্দের অর্থ ও প্রয়োগ শিখতে পারবে।
  • আরবী বাক্যের গঠনশৈলী এবং নাহুর গুরুত্বপূর্ণ নিয়মাবলি সহজে অনুধাবন ও বিশ্লেষণ করতে পারবে।
  • হযরত ইবরাহীম (আ.) ও হযরত ইউসুফ (আ.)-এর পূর্ণাঙ্গ ঘটনা আরবী মূল টেক্সট থেকে সরাসরি বুঝে পড়ার আত্মবিশ্বাস লাভ করবে।
  • আরবী বাক্য সঠিকভাবে অনুবাদের পাশাপাশি ইবারতে সঠিক হারাকাত (জের-জবর-পেশ) বসানোর প্রাথমিক দক্ষতা অর্জন করবে।

কোর্সটিতে যা থাকছে

  • পিডিএফ শিট
  • ৪০টি ক্লাস
  • পরীক্ষা
  • সার্টিফিকেট

ক্লাসের বিষয়সমূহ

শিক্ষক পরিচিতি

আবদুল্লাহ আল মাসউদ

আবদুল্লাহ আল মাসউদ

হাফেজ, মাওলানা, মুফতি, কুরআনের ভাষা শিক্ষক

মাওলানা আবদুল্লাহ আল মাসউদ নোয়াখালির সোনাইমুড়ী উপজেলার কেশারখিল গ্রামের সন্তান। হিফজুল কুরআন সমাপন করে তিনি ঢাকার ঐতিহ্যবাহী যাত্রাবাড়ী বড় মাদরাসা থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন এবং আলহাইআতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকায় ১২তম স্থান অর্জন করেন। পরবর্তীতে উলূমুল হাদীস ও ইফতা বিভাগে উচ্চতর শিক্ষা লাভ করেন। তিনি দীর্ঘদিন ধরে কুরআন, ইসলামী জ্ঞানচর্চা ও আরবীভাষা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত। মৌলিক, অনূদিত ও সম্পাদিত মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা পঞ্চাশের অধিক। বিশেষত সাধারণ শিক্ষিত মানুষের জন্য সহজ পদ্ধতিতে আরবীভাষা শিক্ষা ও কুরআন অনুধাবন বিষয়ে তিনি গবেষণা ও কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী (রহ.)-এ শিক্ষকতা করছেন। পাশাপাশি ‘নূরুল কুরআন একাডেমি’-র (www.nlquran.net) মাধ্যমে কুরআন, আরবীভাষা ও ইসলামী জ্ঞানের বিভিন্ন বিষয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন।

কোর্স শেষে সার্টিফিকেট
কোর্সটি সম্পূর্ণ শেষ করার পরে আপনি নূরুল কুরআন একাডেমি থেকে একটি সার্টিফিকেট পাবেন
Certificate

আপনার জিজ্ঞাসা

কোন ধরনের শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তি হতে পারবে?
আমাদের একাডেমির সামান্য ব্যতিক্রম ছাড়া প্রায় সকল কোর্স জেনারেল ব্যাকগ্রাউন্ডের ভাই-বোনদের উপযোগী করে তৈরি করা। তাদের জন্যই সকল শিক্ষা কার্যক্রম। তাই কোর্সটি করার আগে বিস্তারিত বিবরণ থেকে ভালো মতো জেনে নিন।
ক্বাসাসুন নাবিয়্যিন (১ম খণ্ড) - Product thumbnail
৪৬ লেসন
৮ শিক্ষার্থী
রেকর্ডেড

ক্বাসাসুন নাবিয়্যিন (১ম খণ্ড)

১,৫০০.০০৳
৭৫০.০০৳

এই কোর্স থেকে যা যা পাচ্ছেন

phpcdoi127i94so7nijzvh

সার্টিফিকেট

এই কোর্স সফলভাবে সম্পন্ন করার পর আপনি একটি ডিজিটাল সার্টিফিকেট পাবেন, যা আপনার শেখার অর্জনকে প্রমাণ করবে এবং ভবিষ্যতে শিক্ষাগত বা পেশাগতভাবে কাজে লাগবে।

php9fssqv33eaafc8tvZTr

লাইফ টাইম এক্সেস

কোর্সটি একবার কিনলেই আপনি এটি আজীবন ব্যবহার করতে পারবেন। ফলে সময় নিয়ে বারবার দেখে শেখা যাবে এবং প্রয়োজনে যেকোনো সময়ে রিভিশন নেয়া যাবে।

phpl0rr89clogv37e0l9UF

স্টাডি সাপোর্ট

আপনি আমাদের কোর্স সংগ্রহ করার পর পড়া সংক্রান্ত যে কোন প্রশ্ন জিজ্ঞাসা করে উত্তর জেনে নিতে পারবেন স্টুডেন্ট স্টাডি সাপোর্ট গ্রুপ থেকে। (গ্রুপের লিংক সাইটের নিচে 'প্রয়োজনীয় লিংক' এ দেখুন)

vcsupdaterequired_93493

নিয়মিত আপডেট

কোর্সে ভবিষ্যতে নতুন কোনো ক্লাস, প্রয়োজনীয় নোট, শিক্ষাসামগ্রী বা গুরুত্বপূর্ণ আপডেট যুক্ত হলে সেগুলো অতিরিক্ত কোনো ফি ছাড়াই ব্যবহার করতে পারবেন। ফলে একবার কোর্সে যুক্ত হওয়ার পরও আপনি নিয়মিত নতুন কনটেন্ট ও উন্নত সংস্করণের সুবিধা উপভোগ করতে পারবেন।

PDF_24287

ক্লাস নোট ও ই-বুক

কোর্সের প্রয়োজনীয় ক্লাস নোট, ই-বুক ডাউনলোড করে যেকোনো সময় অফলাইনে পড়াশোনা ও রিভিশন করতে পারবেন।

এই কোর্সটি সংগ্রহ করলে যেসব সুবিধা পাবেন

বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ ই-বুক ও নোট সংগ্রহ করে আপনার জ্ঞানকে আরও বিস্তৃত করুন।

অন্যান্য আরও

কোর্স

দেখুন

কীভাবে login করবেন ও কোর্স কিনবেন